নিজস্ব প্রতিবেদ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন থেকে আনন্দ শোভাযাত্রাটি শহরের ইলিয়ট ব্রীজের পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা বেগম।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোস্না মন্ডল, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল এবং জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা দলের বিভিন্ন ইউনিটের মা ও বোনেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.