
সিরাজগঞ্জ র্যাব-১২,এর অভিযানে সদর থানা এলাকা হতে ৪৮,৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকাসহ ০১ জন গ্রেফতার ও ০১টি মোটরসাইকেল জব্দ।
সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৫.২৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল, “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়) সাকিনস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে” একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ১০০০/-(এক হাজার) টাকার নোট ২৯(ঊনত্রিশ)টি, ৫০০/-(পাঁচশত) টাকার নোট ৩১(একত্রিশ)টি, ২০০(দুইশত) টাকার নোট ২০(বিশ)টিসহ সর্বমোট ৪৮,৫০০/-(আটচল্লিশ হাজার পাঁচশত) টাকার মোট ৮০ (আশি) টি জাল নোট সাদৃশ্য বাংলাদেশী টাকা এবং জাল নোট কারবার হতে উপার্জনকৃত বাংলাদেশী ৮,৯৯০/- (আট হাজার নয়শত নব্বই) টাকার মোট ১০১ (একশত এক) টি খাঁটি নোট, ০১টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
২ গ্রেফতারকৃত আসামি ১।
আসামি মোঃ রঞ্জু আহমেদ (৪০), পিতা-মৃত আফের প্রামানিক, সাং-বড় হামকুড়িয়া, ইউপি-শিয়ালকোল, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
৩ প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করিয়া আসছে।
গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.