ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন। তিনি সমাজের অসহায় ও এতিম শিশুদের সাথে আনন্দ সহভাগিতা করেছেন। বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন উদ্যোগে খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে এতিম শিশুদের মুখে ফুটে উঠে এক অনাবিল আনন্দ।
খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানা সেখানে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন তিনি। এতিমখানা শিশুদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এতিম শিশুদের খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ইসলামপুর দারুল আইতাম এতিমখানায় সুপার আবু ইউসুফ, কার্যকরী কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, মানিকছড়ি কর্ণৈল বাগান ব্যবস্থাপক বাদল কান্তি সেন প্রমূখ।
প্রধান অতিথি কুমার সুইচিংপ্রু সাইন বলেন, সমাজের অবহেলিত এতিম শিশুদের জন্য কাজ করার মধ্যে যে শান্তি আছে, তা আর কোনো কিছুর সাথে তুলনায় করা যায় না। বিশেষ করে এতিম শিশুদের মুখে হাসি ফোঁটাতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ বলে ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.