এম.এ আরিফ চৌধুরী
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু করেন এবং মুহূর্তেই জ্ঞান হারান। পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
শুক্রবার সকাল ৭টায় তার মরদেহ শ্বশুরবাড়ি প্রজন্ম নিবাস দক্ষিণ বেজোড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকার তলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অপরদিকে রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.