আবু জাহিদ
বরিশাল জেলা প্রতিনিধি।
মুলাদী থানাধীন সদর ইউনিয়নে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে ৩ জনকে কুপিয়ে জখম।মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে ।এতে আহতরা হলেন আলিম বেপারী (৪৫) বাবুল বেপারী (৬৫) রেশমা বেগম (২৮)।
আহত আলিম বেপারী মুলাদী থানাধীন নয় নং ওয়ার্ড সদর এলাকার দরিচর গ্রামের আব্দুস সালাম বেপারীর ছেলে ও বিএনপির মুলাদী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আহবায়ক প্রার্থী।শুক্রবার বিকাল তিনটায় বাড়ির পার্শ্ববর্তী কাঠেরপোল নামক স্থানে বসে হামলার ঘটনা ঘটে।
আহত সূত্রে জানাযায়, আহত আলিম বেপারীর সাথে রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিপক্ষ ৬ নং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস সর্দারের সাথে বিরোধ চলে আসছে।২০১৮ সালের জাতীয় সরকার নির্বাচনের সময় জুলহাস সর্দার ও তার সাঙ্গোপাঙ্গরা আলম বেপারীর বাড়িঘর ভাঙচুর করে এলাকা থেকে বিতাড়িত করে। ৫ ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে আলিম বেপারী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আর এই মামলা দেওয়া কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।শুক্রবার বিকেল তিনটায় কাঠেরপোল নামক স্থানে বসে মুঠোফোনে কথা বলার সময় আচমকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল সরদার, ইউসুফ,রফিক, বেল্লালের ভাই ৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনি সম্পাদক জুলহাস সরদার,সোলেমান সরদার, রাজ্জাক সরদার, ও করিম মল্লিক সহ অজ্ঞাত ও ৮-১০ জন দেশীয় অস্র শস্ত্র নিয়ে আলিম ব্যাপারির উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা আলিম বেপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করলে আহত ডাক চিৎকারে তার চাচা বাবুল বেপারী ও ভাইয়ের বউ রেশমা তাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলে আলিম বেপারীর চাচা বাবুল ব্যাপরি প্রতিপক্ষের হামলায় নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের মুলাদী হাসপাতালে নিয়ে গেলে বাবুল বেপারি কে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা নিহত ঘোষণা করে।
এ ঘটনায় গুরুতর আহত আলিম বেপারী ও রেশমা বেগম শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ড ও সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.