মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ শনিবার অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
প্রাকৃতিক জলজ সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে অবৈধভাবে স্থাপন করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল অপসারণ করা হয়। অভিযানের সময় জালে আটকে পড়া দেশীয় মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার শিবু দাস জানান, “চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ ধরার ফলে দেশীয় মাছের প্রজাতি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে এই জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের কার্যক্রম জলজ পরিবেশের জন্য চরম ক্ষতিকর।”
অভিযান শেষে জব্দকৃত সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। শিবু দাস আরও বলেন, “এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
উল্লেখ্য, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এলাকায় এখনো অবৈধ জাল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.