মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় রুজুকৃত ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত সাব্বির হোসেন( ২২) কে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহ এর মেসেঞ্জার এবং ইমুতে কথাবার্তার একপর্যায়ে উভয়ে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। বিবাহের প্রলোভন দেখিয়ে ধৃত অভিযুক্ত গত ২৮ জুলাই ২০২৫খ্রিঃ আনুমানিক বিকাল ১৬:০০ ঘটিকায় ত্রিশাল থানাধীন আবাসিক হোটেলে স্ত্রীর পরিচয় দিয়ে ভিকটিমকে তার ইচছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ত্রিশাল থানার মামলা নং-১০, তারিখ-০৮ সেপ্টেম্বর ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫) এর ৯(খ) রুজু হয়। মামলা রুজুর পর হতে র্যাব-১৪ ছায়াতদন্তসহ পলাতক আসামীকে গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন গন্ডাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্ত সাব্বির হোসাইন(২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করত সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.