মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি ।
গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কদমতলা মোড়ে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদাউসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষার্থী প্রতিনিধি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধার শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই অবিলম্বে প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় নির্মাণ করতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.