হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র বিল্লাল (৪০), একই গ্রামের আ. মান্নানের পুত্র মো. সাইফুল ইসলাম ও ছোট নবাবপুর গ্রামের শহিদ শেখের পুত্র মুজিবর শেখ (৩৫)।
রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ আরো অভিযোগ রয়েছে। তারা নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এদের সাথে আরো কিছু কারবারি ও প্রভাবশালী সেবনকারীর নাম পাওয়া গেছে, তাদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.