নিজেস্ব প্রতবিদেক।
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিন পরিবারসহ মোট ২৩ টি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সলঙ্গা থানার বেতুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে বেলাল হোসেন ও তার ভাইদের বসতবাড়ির একমাত্র চলাচলের পথটি স্থানীয় মৃত ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক ও তার সহযোগীরা বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়। শুধু রাস্তা নয়, বাড়ির চারপাশেও বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে।
ভুক্তভোগী বেলাল হোসেন বলেন, আমাদের বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার করা, চিকিৎসার জন্য যাওয়া কিংবা সন্তানদের স্কুলে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
অভিযুক্ত ওমর ফারুক এ বিষয়ে বলেন,তারা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করত। কিন্তু আমাদের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আর তাদের সেই পথে যেতে দিচ্ছি না। এছাড়াও বেলাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। বাঁশের বেড়া তুলে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করতে বলা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.