মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদরের ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামে এক স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত তাসমিন আরা নাজ সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন তাসমিন আরা। দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে ঘাঘট নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.