আরিফুল ইসলাম আরিফ
ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের বাল্য বিবাহ প্রতিরোধে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির
বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিকাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম সরকার, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ,নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বালারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান,জেলা প্রকল্প ব্যবস্থাপক, সুপ্রিম এশিয়া প্রকল্প, ইসলামিক রিলিফ বাংলাদেশের সাবেদ আলী,ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পাইলটের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, গীতিকার তোহিদ উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ফুলবাড়ি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন, সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.