মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সল আহমেদের নেতৃত্বে সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন-২০১৮ এর লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
১) মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, প্রোঃ মোঃ আবুল কাশেম, শ্রীমন্তপুর, গোদাগাড়ী – ৫,০০০/- টাকা।
২) মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, প্রোঃ আতাউর রহমান, রামনগর, গোদাগাড়ী – ১০,০০০/- টাকা।
৩) মেসার্স এস.আর ফিলিং স্টেশন, প্রোঃ রবিউল ইসলাম, জৈটাবটতলা, গোদাগাড়ী – ১০,০০০/- টাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ জাতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন কঠোরভাবে প্রয়োগের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়। সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
এ অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.