মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাটের ২০০মিটার (উত্তর পার্শ্ববর্তী) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লাখ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
অভিযানে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন। এসময় একটি বাল্ক হেড, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) ও একটি ট্রলি জব্দ করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান সাংবাদিকদের বলেন,
“ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে জানা যায়, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ, আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন "শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ" এর সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.