মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি অধ্যাপক মাওলানা শাহাদাতুজ্জামান । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার শিবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা শাহাদাতুজ্জামান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। কিচক ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান—রাইয়্যান মডেল একাডেমি, এবং মমতাজুর রহমান কেজি এন্ড হাই স্কুল ও পাতাইর ধুলাঝাড়া এ ইউ দাখিল মাদ্রাসায় তিনি পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
রাইয়্যান মডেল একাডেমিতে শিক্ষকবৃন্দের সাথে আলোচনায় অধ্যাপক শাহাদাতুজ্জামান বলেন, “শিক্ষকরা জাতির দিশারী। একটি আদর্শ সমাজ ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদান অনন্য। জনগণ যদি আমাকে পুনরায় সুযোগ দেয়, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়নের কাজ করব।”
মমতাজুর রহমান কেজি এন্ড হাই স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, “আজকের প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু তারা যদি সঠিক শিক্ষা না পায়, জাতি এগোতে পারবে না। তাই শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা রক্ষায় আমি সর্বদা কাজ করে যাব।”
পাতাইর ধুলাঝাড়া এ ইউ দাখিল মাদ্রাসায় দীর্ঘ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা জাতীয় শিক্ষার একটি অপরিহার্য অংশ। ইসলামি মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি সৎ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য মাদ্রাসা শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “শিক্ষা ধ্বংস হলে জাতি ধ্বংস হয়। তাই আগামী নির্বাচনে জনগণ যদি আমাকে ভোট দেয়, প্রথম কাজ হবে শিক্ষা খাতের উন্নয়ন। শিক্ষক সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব।”
মতবিনিময় সভায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। উপস্থিত শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন, অধ্যাপক মাওলানা শাহাদাতুজ্জামান নির্বাচিত হলে শিবগঞ্জের শিক্ষা খাত নতুন দিগন্তের সূচনা করবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.