মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ইসরাফিল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামে তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এর জেরে সকাল সাড়ে ৬ টার দিকে এলাকাবাসী ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, একরামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মোবাইল ও টাকা চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ইসরাফিলের নামে কোনো মামলা নেই। তবে অতীতে মামলা ছিল। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.