প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:৫৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে ১৭ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পৌর চত্তর থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র্যালি ও লিফলেট বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল আলম। উক্ত র্যালিতে "নিজ সীমানা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি" স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ। র্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিতবর্গ বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আহসান হাবিব,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সেনেটারী ইন্সপেক্টর মোঃ গোলাম ফারুক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনজারবেন্সী ইন্সপেক্টর মোঃ রোজিবুল হক সহ উপস্থিত ছিলেন সকল চাঁপাইনবাবগঞ্জ পৌর- কর্মচারী সংসদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.