মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজেকশন) জারি থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে আমগাছ রোপণ ও কালাই ছিটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঝর্ণা বেগম (৪০), স্বামী- মোঃ আঃ মতিন, সাং- শিবরামপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী জানান, উপজেলার হুলাশপুর মৌজার খতিয়ান নং- আরএস ৩৯, দাগ নং- ১১১ এর মোট ০.৭৭ একর জমির মধ্যে ০.১৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা (অর্ডার ৩৯ রুল ১, দেওয়ানী কার্যবিধি) জারি করেছে। অভিযোগে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বিবাদী রহিমা বেগম (৩৫), স্বামী- মোঃ তাহেরুল ইসলাম এবং লাল মোহাম্মদ (৭৫), পিতা- মৃত সমসের আলীসহ তাদের ভাড়াটিয়া লোকজন জমিতে আমগাছের চারা রোপণ ও কালাই ছিটায়। এসময় ঝর্ণা বেগম বাধা দিলে বিবাদীপক্ষ তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ভুক্তভোগী ঝর্ণা বেগম বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রহিমা ও তার সহযোগীরা আইন অমান্য করে জমিতে গাছ রোপণ করেছে। এতে আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।” ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয়রা জানিয়েছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে প্রকাশ্যে এই কাজ করা হয়েছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। ভুক্তভোগী ঝর্ণা বেগম বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.