স্পোর্টস ডেস্ক
ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় প্রতিবাদে সরব পাকিস্তান। ওই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে অভিযোগ তুলে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহারের দাবি জানায় পিসিবি। অন্যথায় পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও হুঁশিয়ারি দেয়। যদিও আইসিসি তাদের সেই দাবি নাকচ করে দেয়। এরই মাঝে নিজেদের দাবিতে অনড় পাকিস্তান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও বাতিল করেছে। এরই মধ্যে ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, করমর্দন বিতর্কে টানাপোড়েন কাটিয়ে এশিয়া কাপে পাকিস্তানের খেলা চালি
য়ে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতার পথ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান ক্রিকেট বোর্ড মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও খবর।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মূল দাবি—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে সরানোর দাবি মানেনি আইসিসি। তবে সূত্র বলছে, আজ (বুধবার) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে পাইক্রফট দায়িত্বে থাকবেন না। তার বদলে আইসিসির আরেক রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ দেওয়া হতে পারে। পাইক্রফট অবশ্য টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়াল হিসেবেই থাকবেন। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.