জ্যেষ্ঠ প্রতিবেদক
আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ অ-১৭ দল নেপালের বিপক্ষে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলবে। আজ রাতেই বাংলাদেশের আরেকটি অ-১৭ দল চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। চীনের লিজাংয়ে দ্বিতীয় তিয়ান লিউফাং কাপে খেলবে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের খেলোয়াড়রা।
আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কোচ সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান বলেন, 'ছোটন ভাইয়ের ক্যাম্পে ৪০ জনের বেশি খেলোয়াড় ছিলেন। সেখান থেকে ২৩ জন সাফ খেলতে গেছেন। বাকিদের মধ্যে থেকে ১৮ জনকে চীনে নেয়া হচ্ছে। এটা ফুটবলারদের জন্য ভালো শিক্ষা ও অভিজ্ঞতা হবে।'
১৮ জনের স্কোয়াডে ৫ জন বিকেএসপির, ৩ জন শামসুল হুদা একাডেমির , একজন নোয়াখালীসহ বাকিরা বিভিন্ন একাডেমি থেকে এসেছেন।
বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী তার প্রতিষ্ঠান রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যালস থেকে এই সফরের পৃষ্ঠপোষকতা করছে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি তার নিজস্ব অর্থায়নে পরিচালিত। সেই একাডেমির হেড কোচ ইমাদুল হলেও অন্য একাডেমির ফুটবলাররাও চীনের সফরে জায়গা পেয়েছেন। তাই দল নির্বাচনে স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন বাফুফে নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম, 'শুধু শামসুল হুদা একাডেমি নয়, মেধাবী ও যোগ্য ফুটবলাররাই এই সফরে যাচ্ছেন। সামনে আমাদের এএফসি টুর্নামেন্ট রয়েছে। এই সফর এবং সাফে খেলা ফুটবলারদের মধ্য থেকে সমন্বয় করে একটি ভালো দল গঠন হবে।'
২০-২৮ সেপ্টেম্বর ১৬ দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ রওনা হওয়ার আগেও বাংলাদেশ দল প্রতিপক্ষ সম্পর্কে জানতে পারেনি। এ নিয়ে অবশ্য চিন্তিত নন কোচ, 'আমরা এখনো গ্রুপিং এবং প্রতিপক্ষ সম্পর্কে জানি না। তবে চীনের বয়স ভিত্তিক পর্যায়ের খেলোয়াড়রাও যথেষ্ট ভালো এবং মেধাবী হয় বলে জানি। আমাদের ফুটবলাররা নিজেদের সেরা খেলাটা খেলে ভালো একটি অভিজ্ঞতা ও ফলাফল অর্জন করবে এটাই প্রত্যাশা।'
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.