প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৮:০৪ পি.এম
সুজানগরে প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এম মনিরুজ্জামান, পাবনা
সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে বৃহস্পতিবার সকালে, কৃষি প্রশিক্ষণের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপকারভোগী কৃষক-কৃষাণির নিকট এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন। উপজেলার ৪৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে, আর প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের মাসকালাই ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার পাচ্ছেন জানান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.