মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদসহ ১৯ টি পদের ১৮ টিতে নিরুঙ্কষ জয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থীগণ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)জেলা আইনজীবী সমিতি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক

পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ টি পদ ই বিএনপি সমর্থিত প্যানেলের। ভোটের ঘোষিত ফলাফলে দেখা গেছে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। আর তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে মোট ভোটার ২৪৯। এর মধ্যে ২৪১ টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আজ (বৃহস্পতিবার) শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.