মীর জুবাইর আলমঃ
চুনারুঘাট উপজেলায় ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে ব্যাপক প্রচারণা। নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী কাজী মাওলানা মুখলিছুর রহমানের আসনে ১নং গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা করার জন্য উক্ত আসনের নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা মোতাবেক উছমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।১৯ সেপ্টেম্বর ২৫ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় উছমানপুর বাজারে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর আ স ম কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সংগ্রামী শিবির নেতা
মো: সিরাজুল ইসলাম (কাজল)। ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরুল ইসলাম (সাজল)ও সেক্রেটারী মিজানুর রহমান ভোট কেন্দ্র কমিটি ঘোষণা করেন ।
এতে মো: শহিদুল ইসলামকে সভাপতি ও মো: মানিক মিয়াকে সেক্রেটারী করে ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল ইসলাম সাজল বলেন ধারাবাহিক ভাবে ইউনিয়নের সব কেন্দ্র কমিটি আরো জমকালো ভাবে গঠন করা হবে। এবং সাধারণ জনগণ এবার ভালো মানুষকে ভোট দিবে বলে আশা ব্যক্ত করেন। বক্তব্যে বলেন চুর, বাটপার, চাঁদাবাজ কে মানুষ আর ভোট দিবেনা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.