যশোর জেলা প্রতিনিধি - নয়ন রায়।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে যশোরের মণিরামপুরে (২০শে সেপ্টেম্বর) শনিবার বিকালে ৯ নং ঝাঁপা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ঝাপা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ আলার সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন যশোর-৫ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী,মনিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
ঝাপা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপনের যৌথ সঞ্চালনায় ঝাপা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি 'র বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি'র সদস্য মোহাম্মদ মুছা,উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, মনিরামপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.গফুর সহ-সভাপতি অধ্যাপক গাজী আব্দুস সাত্তার, মোতালেব গাজী, এড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল খালেক মোড়ল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা ৩১ দফা বাস্তবায়নে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়াট আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.