হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদে বিডব্লিউ (ভিজিডি) কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ১৩৫ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ২০২৫-২৬ চক্রের জুলাই ও আগস্ট মাসের মোট (৩০+৩০)=৬০কেজি চাল বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মতিয়ার রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু।
এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হাওলাদার হেদায়েত হোসেন হিদু, বিএনপি নেতা মুজিবর রহমান মুজি, সৈয়দ সেলিম আকবর আলী, সোহাগ শেখ'সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও বিডব্লিউ উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.