নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবন্ধি কিশোরী মারুফা খাতুনকে ধর্ষনের অপরাধে সুলতান মাহমুদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এতথ্য নিশ্চিত করেন ।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি মারুফা খাতুন প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনায় শুকনো গোবরের ঘুটে আনতে যায়। এসময় তাকে একা পেয়ে জোরপূর্বক ভাবে নিজ কক্ষে নিয়ে তাকে ধর্ষন করে সুলতান মাহমুদ। এ ঘটনা জানাজানি হলে ১২ই ফেব্রুয়ারি কামারখন্দ থানায় ঐ কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলায় তদন্ত, স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক এই রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.