প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৪:২৭ পি.এম
চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীকে জেল ও জরিমান ।

- হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "ভ্রাম্যমান আদালতে ৩মাদক কারবারীকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার (২১শে সেপ্টেম্বর) রাত ৯টার দিকে, এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন বলে জানা যায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে, চিলমারী মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে জোড়গাছ খরখরিয়া এলাকার মৃত আব্দুল শেখের ছেলে আব্দুল মালেক (৪১), জোড়গাছ নালারপাড় এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম (৪২) ও করাই বরিশাল এলাকার মৃত ধনিয়া জোড়দারের ছেলে দুদু জোরদার (৫৫) কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। এ সময় তাদের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় মাদক সেবনের সকল সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সাজা প্রাপ্তদের সোমবার (২২শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.