সাইদুর রহমান (রুবেল মোল্লা):ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পরে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোও দুইজন।
রবিবার (২১সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নামই মনির হোসেন একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন এর ছেলে অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে, তারা দুইজনই ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপটি জামগড়া থেকে মুরগীর খাদ্য ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান,গত রাতে পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.