নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে থানার হরিনচরা বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে কমিটির আহবায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন
[video poster="https://dailyalokitosolanganews.com/wp-content/uploads/2025/09/Facebook-2272170286563058720P_HD-mp4-image.jpg?v=1758552617" width="1280" height="720" mp4="https://dailyalokitosolanganews.com/wp-content/uploads/2025/09/Facebook-2272170286563058720P_HD.mp4"][/video]
ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে; অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।
এ কারণে নিজেদের বঞ্চিত মনে করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ পদত্যাগী নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় আহবায়ক, যুগ্ম আহবায়ক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.