মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামটা বাজার এলাকায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সারাদিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
কিচক ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ কাজ সম্পন্ন হয়। এতে অংশ নেন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ৭নং ওয়ার্ড বিএনপির সক্রিয় নেতাকর্মীরা। রাস্তা সংস্কারের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে।
সংস্কারকাজে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, কিচক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, কিচক ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক মমিন ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
স্থানীয়রা জানান, এ রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। প্রতিদিন এ পথ দিয়ে শত শত মানুষ চলাচল করে আসলেও রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করায় এলাকাবাসীর চলাচলে নতুন স্বস্তি এসেছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, জনগণের দুঃখ-দুর্দশার সময় সর্বদা তাদের পাশে থাকা বিএনপির ঐতিহ্য। রাস্তা সংস্কার কিংবা যেকোনো সামাজিক সমস্যায় বিএনপি জনগণের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা মনে করেন, দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়েও সাধারণ মানুষের সেবা করাই প্রকৃত জনবান্ধব রাজনীতির পরিচয়।
এ উদ্যোগে এলাকাজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিএনপির এ ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে দলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জনসমর্থন আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.