নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর নবাগত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান ভূইয়া, এম.এ আউয়াল, নিবারণ রায়, মাখন দাস, বিশ্বজিৎ সাহা, বদরুল আমীন চৌধুরী, মাহাবুব আলম, একে ফজলুল হক, মনছুর আলী শিকদার, আশিকুল ইসলাম পিয়াল, মো: মনিরুজ্জামান, সালমা সুলতানা ও ফাহিমা খানম প্রমুখ। পুলিশ সুপার বলেন, এ বছর নরসিংদীতে ৩৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা যাতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হয় সেদিকে লক্ষ্য রেখে বিপুল পরিমান পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরো বলেন, আমি যোগদান করার পর থেকে বিভিন্ন অপরাধ দমনে প্রতিনিয়ত পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি সর্বপ্রকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন সকলের আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ। পরিশেষে তিনি আইন শৃংখলাকে স্বাভাবিকভাবে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার ও ডিআই.ও.ওয়ান এস.এম কাসিফ সানোয়ার।
###
নরসিংদী।
২৩.৯.২৫ইং
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.