শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামী রফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৩ সেপ্টেম্বর(মঙ্গলবার) রাত ৯টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে আদালত থেকে পালানো আসামী রফিকুলকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবি
পুলিশের ওসি ইকবাল বাহার জানান, আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
এর আগে সোমবার(২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামী গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সে সময় ভিড়ের সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামী রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।
ডিবি কর্মকর্তা ইকবাল বাহার আরও জানান, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধুকে হত্যা করে রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.