মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
মতবিনিময়কালে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো মানুষ গড়ার হাতিয়ার। নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্বের বাহক।” তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগী হয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা ও আদর্শকে জীবনে ধারণ করার আহ্বান জানান।
শিক্ষকদের প্রতিও তিনি গুরুত্বারোপ করে বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদাতা নন, বরং জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি চারিত্রিক গুণাবলি অর্জনেও অনুপ্রাণিত করতে হবে। সৎ, দক্ষ ও নৈতিক প্রজন্মই পারে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে।”
এ দিন তিনি সৈয়দপুর ইউনিয়নের অভিরামপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, অভিরামপুর উচ্চ বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর দাখিল মাদ্রাসা, সৈয়দপুর ইসলামী উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবীবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, বরিয়াহাট আবেদিয়া দাখিল মাদ্রাসা, দহপাড়া দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা এবং জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, আলোচনা ও মতবিনিময় করেন।
মতবিনিময় কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিকল্পনা সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সুলতান মাহমুদ, সৈয়দপুর ইউনিয়ন আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি জাকিরুল ইসলাম মিরাজ, বায়তুল মাল সম্পাদক শাহ সুলতান, শিল্পপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এজবর আলী, উলামা বিভাগের সভাপতি ডাঃ আব্দুস সাত্তারসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয় শিক্ষকরা মনে করেন, শিক্ষা উন্নয়নে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের দিকনির্দেশনা ও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। শিক্ষকরাও আশাবাদ ব্যক্ত করেছেন, আগামীতে তিনি দায়িত্বে আসলে শিক্ষাখাতের মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
অন্যদিকে শিক্ষার্থীরাও তার পরামর্শ ও উৎসাহমূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন। তারা মনে করেন, একজন জনপ্রতিনিধি যদি সরাসরি স্কুল-কলেজ-মাদ্রাসায় এসে তাদের সাথে কথা বলেন, তবে তা তাদের শিক্ষা জীবনে প্রেরণার বড় উৎস হয়ে দাঁড়াবে।
দিনব্যাপী এসব মতবিনিময় সভা ও সফর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় মানুষজনের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.