নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর(যশোর)-
১৬ নং নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা সফল চেয়ারম্যান মরহুম নাজমুস সাদাতে'র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন।
বুধবার (২৪ শে সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু মুসা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই,সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, নেহালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.