বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ “আলোকিত সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন” কর্তৃক সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা অর্জন করেছেন তরুণ সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন শাকিল।
সম্প্রতি সুন্দরগঞ্জের স্থানীয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেলোয়ার হোসেন শাকিল, যা সমাজে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
সম্মাননা প্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ দেলোয়ার হোসেন শাকিল বলেন —
এই সম্মাননা শুধু আমার নয়, বরং প্রতিটি স্বেচ্ছাসেবকের — যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে আলোকিত করে তোলে। আমি ‘আলোকিত সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সম্মাননার জন্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.