রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে স্বামীর চুরি আঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার ০৬/০৯/২০২৫ইং আনুমানিক সকাল ১০.০০ঘটিকার সময় ধর্মপাশা উপজেলার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম শরিফা আক্তার (২৮) পিতাঃ মৃত আব্দুর রহমান গ্রাম দেওতান মোহনগঞ্জ। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মো. আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আক্তার পূর্বের একটি মামলার রায়ের জন্য আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আখতার হোসেন পিছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যান এবং ধর্মপাশার কর্তব্যরত ডাক্তার রোগীকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে। ঘটনার পর আসামি আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগন তাহাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।##
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.