মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ র্যাব ১৪ কর্তৃক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইজি বাইক চালক খোকন মিয়াকে কুপিয়ে হত্তা মামলার প্রধান আসামি মোঃ বদরুদ্দিন আল সানি বাদল (৪০)কে গ্রেফতার করা হয়। এছাড়া ময়মনসিংহ র্যাব১৪ এর আভিযানিক দল একই তারিখে আরো তিনটি অভিযান পরিচালনা করে।
এজাহার সূত্রে জানা যায় যে, , নিহত খোকন মিয়া, সাং-করমা থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ও ধৃত প্রধান আসামী মোঃ বদর উদ্দিন আল সানি বাদল(৪০)সহ এজাহার নামীয় অন্যান্যআসামীগণ একই বংশের ও সম্পর্কে আত্মীয় হয়। জায়গা-জমি সংক্রান্তে পূর্ব থেকেই নিহত খোকন মিয়াদের সাথে ঝগড়া বিবাদ সহ মামলা মোকদ্দমা চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ০৩ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক রাত ২২:০০ ঘটিকার সময় ধৃত আসামী সহ এজাহার নামীয় আসামীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিহত খোকন মিয়ার বসত ভিটায় অতর্কিত হামলা চালিয়ে খোকন মিয়াকে শরীরের বিভিন্ন অংশে আঘাত সহ রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বসত ঘর এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিসাধন করে যার আনুমানিক মূ্ল্যে ২,০০,০০০/- টাকা। নিহত খোকন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গত ০৪ অক্টোবর ২০২৫ আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকার সময় মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় নিহত খোকন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৯) ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা নং-০৩, তারিখ-০৪ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০২/৪২৭/৫০৬(২) পেনাল কোড দায়ের করেন। উক্ত হত্যার ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয। বিষয়টিকে গুরুত্বারোপ করে সিপিএসসি র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে গত ০৬ অক্টোবর ২০২৫খ্রিঃ অনুমান ১৮:৪০ ঘটিকায় আবেদনের প্রেক্ষিতে ডিএমপি,ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানাধীন ঢাকা সেনানিবাস জি আর্মি (সাউথ) কর্তৃপক্ষ আসামী মোঃ বদর উদ্দিন আল সানি বাদল(৪০) কে সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ এবং র্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দলের নিকট হস্তান্তর করে।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে আনুমানিক ২২:৫৫ ঘটিকায় ১১৬ (একশত ষোল) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মিন্টু মিয়া (৪০), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৯(৬)২২ এর ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রনি (২৬), পিতা-আবুল কাশেম, সাং-চলনিলক্ষীয়া চিকামারী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকা হতে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.