মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।

এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.