শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।
নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২২ অক্টোবর ২০২৫, বুধবার, নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং বৃদ্ধ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে।
নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক সর্বমোট ৮৭ জন জনসাধারণকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মানবিক কার্যক্রম হিসেবে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত জনকল্যাণমূলক কার্যক্রমকে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লব , সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল - সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টাঃ সাইদুর রহমান বাচ্চু উপদেষ্টাঃ এম দুলাল উদ্দিন আহমেদ উপদেষ্টা: শিহাব আহমেদ সম্পাদক দৈনিক আলোকিত ৭১ সংবাদ উপদেষ্টাঃ মিজানুর রহমান মিজান নির্বাহী সম্পাদক: মোঃ মাহিদুল হাসান সরকার
প্রধান কার্যালয়: সলংগা ৬৭২১সিরাজগঞ্জ। মোবাইল নংঃ ০১৭১১৪৫৪০১৮, WhatsAppঃ ০১৭১১৪৫৪০১৮ ই-মেইলঃ dailyalokitosolanganews@gmail.com
২০২৫ © দৈনিক আলোকিত সলঙ্গা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.