সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা।

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিউজ ডেক্স

সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা।সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক ও জনপথ বিভাগের (রোডস অ্যান্ড হাইওয়ে) সরকারি জমি দখল করে প্রাচীর নির্মাণ এবং মাটি ভরাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ-রোড–নাটোর বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজার থেকে প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের জায়গা দখল করে একটি প্রাচীর নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সেখানে মাটি ভরাটের প্রস্তুতিও চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের নাইমুড়ী গ্রামের সুলতান মাহমুদ নামের এক ব্যক্তি অবৈধভাবে এই দখল কার্যক্রম পরিচালনা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর নাম ভাঙিয়ে সরকারি জমিতে প্রাচীর নির্মাণসহ মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন, সলঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, পূর্বে নির্মিত নাইমুড়ী-সতটিরী আঞ্চলিক সড়কের একটি অংশও দখল করে প্রাচীরের ভেতরে নেওয়া হয়েছে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.