
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত
ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন করে ভূক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রন্থ কৃষক এস এম সোহাগ সরকার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে আমরা ভুক্তভোগীরা ৩ বছর ধরে নানা বিষয়ে অভিযোগ দাখিল করে আসছি। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়েই যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও উপজেলা প্রশাসন শুনানির নামে নাকট
চালিয়ে যাচ্ছে। এ সময় অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা
মানববন্ধন শেষে উপস্থিত প্রায় শতাধিক নারী পুরুষ মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে এক বিক্ষোভকরেন।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে গত (সোমবার) সন্ধ্যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যায় ঘটনার সময় মুজিবুর রহমান তার দলবল নিয়ে ট্রাভেল ব্যবসায়ী মাসুদ রানার উপর সন্ত্রাসী হামলা করে। শরীফ মিয়াকে ধারালো ছুরি দিয়ে হামলা করে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানাই তাদের ফ্যামেলি থেকে অভিযোগ পাওয়া যায়নি, পাওয়া গেলে দ্রুত গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় ব্যবসহা গ্রহন করিব। আমাদের আইন শৃখলা বাহিনী সর্বদাই চেষ্টা করিবে, এলাকায় আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে সর্বদাই।