সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ ১২সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শুভ উদ্বোধন হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া,কাজী আখতারউল আলম,পুলিশ সুপার,ময়মনসিংহ।

প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ময়মনসিংহ জেলা এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের সন্তান, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এই জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্লাটফর্ম, যা আগামী দিনে তাদের খেলাধুলার প্রতি আরও উদ্দীপ্ত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ময়মনসিংহ থেকেই আরও বহু তরুণ জাতীয় দলে জায়গা করে নেবে।

বিভাগীয় কমিশনার বলেন, খেলায় জয় বা পরাজয় স্বাভাবিক বিষয়, কিন্তু যখন প্রতিযোগিতা তীব্র হয়, তখন সেটিই সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে। ময়মনসিংহ সবসময়ই ক্রীড়া ও সংস্কৃতির জন্য পরিচিত। এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলোয়াড় তৈরি করে না, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতিও বৃদ্ধি করে। তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর বনাম মুক্তাগাছা। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।উদ্বোধনী ম্যাচে মুক্তাগাছা ২ ময়মনসিংহ সদর ১ জয়লাভ করেন।আজকের মেচে মুক্তাগাছার প্রবাল সেন অপু শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে পুরস্কার লাভ করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.