
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানি, অভিযানে শাহজাদপুর থানা এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গত ২৩ আগস্ট ২০১২ খ্রিঃ তারিখে আসামি মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে বাদী মোঃ ওসমান গণী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২২, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড। উক্ত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ সেলিম রেজাকে পেনাল কোড এর ৩০২/৩৪/১৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ সেলিম রেজা আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ ১২ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার , বিকাল ১৭.০৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি
মোঃ সেলিম রেজা, পিতা-ওয়াজ আলী, সাং-পোতাজিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।