সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পঠিত

মাসুদ রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।

একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পুত্রবধূ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ইং সালের ৪ মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয। ঐদিনই নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেখানে উল্লেখ করা হয়, ৩ মার্চ কৈমাঝুরিয়া গ্রামে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা বেগম একই কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাতে রেনুকার ঘুম ভেঙ্গে গেলে দেখেন ইদ্রিস আলী ঘরে নেই, খোলা রয়েছে দরজা। এসময় সে তার ছেলে ও পুত্রবধূকে ঘুম থেকে ডেকে উঠিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি।

পুলিশি তদন্তে বেরিয়ে আসে মামলার বাদী রেজাউল করিম লাবুই হত্যা করেছে তার পিতা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.