সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

মনিরামপুর-নওয়াপাড়া সড়কের বেহাল দশা

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পঠিত

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর

যশোরের মনিরামপুর টু নওয়াপাড়া সড়কের বেহাল দশা। হোগলাডাঙ্গা দাসপাড়া হতে হাজিরহাট বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।

দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় আঞ্চলিক মহাসড়কের অবস্থা বেহাল দশা হয়ে পড়েছে। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে স্কুল কলেজ পড়া শিক্ষার্থীদের। বেহাল সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এ এলাকার চালক ও যাত্রীরা। খানাখন্দে ভরপুর এ সড়কটি যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। বর্ষা কাল শুরু হতেই হোগলাডাঙ্গা দাসপাড়া হইতে হাজিরহাট বাজার পর্যন্ত ধাপে ধাপে রয়েছে ছোট বড় গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীগন ও যানবাহন।

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা সহ শতশত যানবাহন যাতায়াত করে।পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক।
অটোচালক ঠাকুর দাস মল্লিক বলেন, এই সড়কে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি।

ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। অটো থেকে যাত্রীদের নামিয় ‌রাস্তা পার হতে হয়।পেটের দায়ে গাড়ি নিয়ে বের হতে হয়। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে মন চায়না কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে।বড় বড় ঝাঁকুনিতে দুই একদিন পরপর গাড়ীর এই সমস্যা সেই সমস্যা দেখা দেয়।

পথচারী মোঃ রেজাউল করিম বলেন, গ্রাম, হতে যশোর শহরে যেতে এ রাস্তা দিয়ে যেতে হয় অনেক কষ্ট পোহাতে হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) ফয়সাল আহমেদ বলেন, রাস্তাটি অনেক খারাপ অবস্থা।স্কিমের প্রকল্পের বরাদ্দ এখনো পাইনি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।আশা করি এ বছরেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.