
সোহেল আহমেদ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সাধারণ লোকজন এখন কোন একটা কাজ সঠিক সময়ে করতে পারে না। সবসময় রাস্তায় জ্যাম লেগেই থাকে। জ্যাম কমানোর জন্য ট্রাফিক, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ সহ সবার সম্মিলিত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিন্তু শহরে অটোরিক্সার পরিমান অনেক হওয়াতে , তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চাষাড়া লিংক রোড হতে সাইনবোর্ড এর যাত্রায় চাঁনমারীতে অটো থামাতে বলা হচ্ছে। কিন্তু তারা অটো ঘুরিয়ে উল্টো পথে উল্টোভাবে অটো চাষাড়ায় নিয়ে যেয়ে জ্যাম সৃষ্টি করছে। তাদের এমন বেপরোয়া চালানোর কারণে প্রতি নিয়তই দূর্ঘটনা হচ্ছে। সন্ধ্যার পর চাষাড়া লিংক রোডে প্রতিদিন জ্যাম থাকে।
এক এম্বুলেন্স যাত্রী রাগ থেকেই বললো যে, রোগী নিয়ে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে চাষাড়া আসতে সময় লেগেছে ৪০ মিনিট। তিনি জানালেন, শহর থেকে বাস, অটোরিক্সা, ট্রাক, কভারভ্যান না সরালে কখনোই জ্যাম কমানো m¤¢e হবে না। নারায়ণগঞ্জবাসী এখন অপেহ্মায় আছে কবে এই জ্যাম থেকে মুক্তি পাবে।