সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

নীলফামারীতে ৮৪৭টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার

সম্মিলিত ভাবে শারদীয় উৎসব সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ত্রুটি যাতে না থাকে সেজন্য সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও মন্ডপ ভিত্তিক নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। এছাড়া সিসি ক্যামেরাও আওতায় থাকবে পুরো মন্ডপগুলো। জেলা পূজা মন্ডপসমূহে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় মঙ্গলবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী, জেলা এনসিপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য দেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সভাটি। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র সভাটির সঞ্চালনা করেন।
সভায় বক্তারা নির্ভয়ে ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নে সনাতন ধর্মাবলম্বিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর গেল বছরও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের সকল স্তরের মানুষ আপনাদের পাশে রয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরেই নয় আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বিদের পাশে রয়েছি। দলের তরফ থেকে ইতোমধ্যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রণ্টের নেতৃবৃন্দকে নিদের্শ দেয়া হয়েছে এবং তৃণমুলে মন্ডপ ঘিরে কাজ শুরু হয়েছে। আমাদের প্রত্যেক কর্মী কাজ করবেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, সনাতন ধর্মাবলম্বি ভাই বোনেরাও এদেশের নাগরিক। তাদের বাঁকা চোখে দেখার কোন কারণ নেই। তারা তাদের ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক। আমরাও দলের তরফ থেকে শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে আয়োজনে সহযোগী হিসেবে কাজ শুরু করেছি।
নীলফামারী জেলায় ৮শ ৪৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে শারদীয় দুর্গাপূজা ঘিরে মন্ডপ প্রতি ৫’শ কেজি করে চাল দিয়েছে ত্রাণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.