সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রহমতুল বারী।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চল পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী ২০২৫ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

বিদ্যালয়টি একসময় ছনের ঘরে যাত্রা শুরু করলেও আজ এটি শিক্ষার আলো ছড়ানো এক আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটির ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, রহমতুল বারী সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি এখন বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।

উল্লাপাড়া উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, আমার উপজেলা থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন রহমতুল বারী। যা এই উপজেলার শিক্ষার মানোন্নয়ন এর ধারাকে আরও তুরান্বিত করবে। তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য গৌরবের বিষয়। এই শিক্ষকের জন্য সবার কাছে দোয়া চাই।

২০০৩ সালে চৈত্রহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন রহমতুল বারী। পরে ২০১৮ সালে পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও পরে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি গয়হাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক এবং টাঙ্গাইল শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পারিবারিকভাবেও শিক্ষা পেশার সঙ্গে তার সম্পর্ক রয়েছে—তার বাবা কে. এম. সিরাজুল ইসলামও শিক্ষক ছিলেন এবং সম্প্রতি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ জেলার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। আর সেই বিদ্যালয় থেকেই উঠে এলেন সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক রহমতুল বারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.