সর্বশেষ :
সলঙ্গায় সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ, প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের চেষ্টা। দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাগেরহাটের রামপালে মোবাইল কোর্ট পরিচালনা, টুস্টার বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি ইউপিডিএফ ( গনতান্ত্রিক) ‘র প্রতিষ্টাবার্ষিকী তে আলোচনা সভা ও কর্মী সম্মেলন। ধর্মপাশায় শ্রী শ্রী কালী পূজা ২০বছর পূতি উপলক্ষে জননী সঙ্গের কেক কাটা অনুষ্টান গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ বাগেরহাটের রামপালে দেয়ালের ঘেরাটোপে ৬ টি অসহায় পরিবার; দেখার কেউ নেই
শিরোনাম :

এনসিপির সেই নেত্রীকে দলের সব পদ থেকে অব্যাহতি।

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া দলের সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে এবার দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পর আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে রোববার অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

এ ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।
###
মো: খায়রুল ইসলাম
নরসিংদী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2024 dailyalokitosolanganews.com

Design & Development By HosterCube Ltd.