
নিজস্ব প্রতিবেদকঃ
বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে লাকি (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত লাকি বাকেরগঞ্জের চর বিশারিকাঠী গ্রামের গফফার মোল্লার স্ত্রী।গতকাল মঙ্গলবার বেলা ৪ টায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সুত্রে জানা গেছে, আহত লাকি বেগম চর বিশারী কাঠী গ্রামের গফফারের স্ত্রীর।স্বামী ও তিনটি কন্যা সন্তান নিয়ে কোনরকম বসবাস করে আসছে পরিবারটি।বিভিন্ন সময় বাড়ির পার্শ্ববর্তী ভাসুর ছেলে হারুন মোল্লা, নেজারুল মোল্লা ও হারুন মোল্লার ছেলে মামুন বাড়ির ভিতরে লাকি বেগমের হাঁস মুরগি ঘরে থাকা মোবাইল ও টাকা পয়সা চুরি করে।
এ নিয়ে একাধিকবার স্থানীয় মেম্বার ও স্থানীয়দের কাছে অভিযোগ করে লাকি বেগম। একাধিকবার সালিশ মীমাংস হয়েছে।লাকি বেগম আরো জানায় তার ছেলে সন্তান না থাকায় ভাসুর ছেলে হারুন মোল্লা নেজারুল মোল্লা ও নাতি মামুন বিভিন্ন সময় তাদের ভয়-ভীতি দেখিয়ে চাপের মধ্যে রাখে । আর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁতারা করে।
মঙ্গলবার সকাল থেকেই লাকি বেগম তার ঘরে থেকে একটি মোবাইল খুজে পাচ্ছে না। এ নিয়ে ঘরের ভিতরে বসে। চিল্লাপাল্লা শুরু করলে প্রতিপক্ষ হারুন মোল্লা, নেজারুল মোল্লা ও তাদের ছেলে মামুন ক্ষিপ্ত হয়ে লাকি বেগমের উপরে হামলা চালায়।এ সময় প্রতিপক্ষরা লাকী বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে আহত লাকি বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।বিষয়ে আহত্বর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।